Home আলোচিত চটেছেন আলিয়া ভাট! বললেন ‘আমি একজন নারী, পার্সেল নই’

চটেছেন আলিয়া ভাট! বললেন ‘আমি একজন নারী, পার্সেল নই’

0
156

বলিউডজুড়ে রই রই উৎসব। মা হচ্ছেন আলিয়া ভাট আর বাবা রণবীর কাপুর। তবে যাকে ঘিরে এত সব কাণ্ড সেই আলিয়াই মুখটা ফুলিয়ে বসে আছেন। আর এর হেতুটা হলো মিডিয়া বিভিন্ন খবর।

মা হওয়ার সংবাদটা মিডিয়া প্রকাশ করেছে ঠিকই, তবে সঙ্গে যুক্ত করেছে নানা বিশ্লেষণ। আলিয়ার প্ল্যানিং থেকে শুরু করে সন্তানকে ঘিরে তার ইচ্ছা-অনিচ্ছা, এমনকি সেই সন্তানকে নিয়ে আলিয়া-রণবীরের ভবিষ্যতবাণীও উঠে এসেছে খবরের শিরোনামে। আর সেরকমই কিছু মিডিয়ার খবরে বেজায় চটেছেন আলিয়া।

এই অভিনেত্রী বর্তমানে আছেন লন্ডনে। চলছে তার ছবির কাজ। খবরে সেগুলো নিয়েও কথা উঠেছে।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- জুলাইয়ে শুট থেকে ফিরে বিশ্রাম নেবেন আলিয়া। তাকে লন্ডন থেকে মুম্বাই নিয়ে আসবেন রণবীর নিজে। সেভাবেই নিজের প্রেগন্যান্সি প্ল্যান করেছেন আলিয়া যাতে তার বাকি সব সিনেমার কাজ শেষ হয়ে যায়। সেই খবর দেখেই চটেছেন অভিনেত্রী।

আলিয়া লিখেছেন, এখনও আমরা কিছু মানুষের মাথায় এভাবেই রয়ে গেছি। এখনও আমরা সেই পিতৃতান্ত্রিক দুনিয়াতেই বাস করছি। কোনো কিছুই পিছিয়ে যাবে না। কেউ কাউকে তুলতে আসবে না। আমি একজন নারী, পার্সেল নই। আমার বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই কিন্তু জেনে ভালো লাগল যে আপনারা সবাই চিকিৎসকের সার্টিফিকেট প্রাপ্ত। এটা ২০২২ সাল। আমরা এই ধরনের ধারণা থেকে দয়া করে বেরোতে পারি? এবার আমাকে যদি অব্যাহতি দেন, আমার শট রেডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here