ছাত্রলীগ নেতার জন্মদিন উপলক্ষে পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে পানিবন্দি ১০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দিনব্যাপী জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দুর্গম চরে এ খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক সামসুরদোহা তুহিন, ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ ইমতিয়াজ, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিপন রায়, সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভির আজম খান হৃদয়সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *