রাজের সঙ্গে রোমান্টিক দৃশ্য করতে ভয় পেতেন মিম!

লাক্স তারকা বিদ্যা সিনহা মীম। মডেলিং ও অভিনয়ের মাধ্যমে অগনিত ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিয়ে ও নানা কারণে অভিনয় থেকে কিছুটা বিরতি রাখলেও শুটিং থেকে খুব বেশি একটা দূরে থাকেননি।

এবার মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা রায়হান রাফী পরিচালিত ‘পরান’। এতে তার বিপরীতে অভিনয়ে করেছেন শরিফুল রাজ। আরও আছে ইয়াশ রোশান।

যদিও ২০১৯ সালেই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছিল। কিন্তু করোনার কারণে এর মুক্তি পিছিয়ে যায়। অবশেষে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘পরাণ’।

মুক্তি উপলক্ষে সিনেমাটির সংশ্লিষ্টরা প্রচারণা শুরু করেছেন। এরই অংশ হিসেবে রোববার (২৬ জুন) ফেসবুক লাইভে আসেন মিম, রাজ ও নির্মাতা রাফি। তারা ‘পরাণ’-এ কাজের অভিজ্ঞতা ও আনুষাঙ্গিক অনেক কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

আড্ডার এক ফাঁকে মিম ও রাজ দুজনের কাছেই রাফি জানতে চান, শুটিং করতে গিয়ে তাদের একে-অপরের কোন বিষয়গুলো বিরক্তিকর লেগেছে? রাজ জানান, মিমের অতিরিক্ত কথা বলা তার কাছে বিরক্তিকর লেগেছে। মিম কথা বলা শুরু করলে, বলতেই থাকেন।

এরপর মিমের পালা। তিনি বললেন, ‘রাজ পুরো অস্থির। রোম্যান্টিক দৃশ্যে শুটিং করার সময় আমি রীতিমতো ভয়ে থাকতাম। মানুষ রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় আরামে থাকে, আমি থাকতাম ভয়ে। ও দুই হাত দিয়ে আমার মুখে এমনভাবে ধরত, যেন দাঁত ভেঙে যাচ্ছে! শট শেষ হওয়ার পর আমি বলতাম, রাজ, প্লিজ আমাকে একটু আস্তে ধরো।’

মিম আরও বলেন, ‘যখনই রোম্যান্টিক দৃশ্য থাকে, আমাকে ধরার দৃশ্য থাকে, আমি ভয়ে থাকি। আগে থেকেই বলে দিতাম, রাজ আমাকে একটু আস্তে ধইরো। মনে হয় আমার গাল, দাঁত সব ভেঙে যাচ্ছে!’

‘পরান’ নিয়ে বলতে গিয়ে মিম জানান, সিনেমাটির অল্প একটু দৃশ্য দেখেই চোখে পানি এসেছে। তার ভাষ্য, ‘ডাবিংয়ের সময় মিনিট দুয়েকের ছোট্ট একটি দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি পড়েছে। নিজের সিনেমা বলেই বলছি না, সিক্যুয়েন্সের মেকিং দেখে…।’ আর এমন সুন্দর মেকিংয়ের জন্য পরিচালককে ধন্যবাদ জানান মিম।

‘পরান’ নিয়ে মিম-রাজ দুজনেই বেশ এক্সসাইটেড। কারণ সাত বছর পর ঈদে মিমের সিনেমা মুক্তি পাচ্ছে। অন্যদিকে, এটি রাজের প্রথম সিনেমা, যা আসছে ঈদে।

উল্লেখ্য, ২০১৯ সালে শেষ হয় ‘পরান’র শুটিং। ২০২০ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা ছিল, কিন্তু করোনাসহ নানা কারণে একাধিকবার পেছানো হয়েছে এর মুক্তির দিনক্ষণ। অবশেষে ঈদুল আজহায় আসছে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *