Home জাতীয় ১৪ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

১৪ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

0
285

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার ছাড়পত্র পাওয়ার পর হাসপাতালের নানা প্রক্রিয়া শেষ করে বিকাল সোয়া ৬টার দিকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

১০ জুন গভীর রাতে হৃদ্‌রোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে এনজিওগ্রাম করে তাঁর হৃদ্‌যন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকেরা তখন তাঁর হৃদ্‌যন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন।

আজ বাসায় ফেরার আগে বেলা ৩টায় খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে জানান তাঁর চিকিৎসকেরা। তাঁরা জানান, করোনার ঝুঁকির কারণেই অসুস্থ খালেদা জিয়াকে তাঁর বাসায় স্থানান্তর করা হচ্ছে।

বিএনপির চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ম্যাডাম এখনো অসুস্থ। তবে তিনি যে অবস্থায় এসেছিলেন, সেই অবস্থা থেকে স্টেবল। কিডনি কমপ্লিকেশন আমরা ওয়াকওভার করেছি। উনি হাই রিস্ক অব বিল্ডিং। এখনো উনার দুইটা ব্লক রয়ে গেছে।’

অধ্যাপক তালুকদার বলেন, ‘কোভিড বাড়ছে। তাঁকে এখানে রাখতে চাচ্ছি না। এসব কারণে তাঁর যদি এগুলো হয়, তাঁকে আবার ক্রিটিক্যাল কন্ডিশনে নিয়ে চলে যাবে। সে জন্য আমরা পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে তাঁকে আপাতত বাসায় নেয়া হোক। পরে যদি কোনো জটিলতা দেখা দেয়, তবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here