Home জাতীয় পদ্মা সেতু নিয়ে ইউটিউবে প্রায় ৮০ লাখ কনটেন্ট তৈরি হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

পদ্মা সেতু নিয়ে ইউটিউবে প্রায় ৮০ লাখ কনটেন্ট তৈরি হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

0
220

স্বপ্নের পদ্মা সেতু নিয়ে ইউটিউবে প্রায় ৮০ লাখ কনটেন্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একটি স্থাপনা নিয়ে এমন আলোচনা হয়েছে তা আমরা আগে শুনি নাই।

আজ শুক্রবার (২৪ জুন) পদ্মা সেতু উদ্বোধনের জনসভাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও আইজিপি বেনজীর আহমেদ। মাদারীপুরের শিবচরে এ সময় নৌপ্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পদ্মা সেতু শুধু বাংলাদেশের মানুষের উন্মাদনা নয়, বিশ্বের কাছে এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি কর্ম সম্পাদন করেছেন, যেখানে তিনি সমগ্র পৃথিবীকে যুক্ত করে ফেলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, উদ্বোধন ও সমাবেশকে ঘিরে সবধরনের প্রস্তুতি রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষ যারা লঞ্চে আসবেন তাদের সুবিধার জন‍্য ২০টির মতো পন্টুনের ব্যবস্থা, চলাচলের পথ এবং অন্য সুযোগ সুবিধা বিআইডব্লিউটিএর পক্ষ থেকে করা হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার পদ্মার দুপাড়ে লাখ লাখ লোকের সমাগম হবে। সমগ্র বাংলাদেশের মানুষ এর সঙ্গে যুক্ত হবে। সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here