এসব কাজ করে ক্যারিয়ারের কোনো বেনিফিট নেই: অধরা খান

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। এরইমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করে সম্ভাবনার জানান দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এরইমধ্যে কলকাতার একটি ছবিতেও কাজ করেছেন। দেশেও তার কয়েকটি ছবির শুটিং বাকী রয়েছে।

সব মিলিয়ে কি অবস্থা? অধরা বলেন, ভালো। তবে সিলেট-সুনামগঞ্জের বন্যা আমাকে কষ্ট দিচ্ছে। সেখানকার বানভাসী মানুষের কষ্ট সহ্য করা যাচ্ছে না। তারপরও সুখবর হলো অনেকেই এগিয়ে এসেছেন এসব মানুষদের সহায়তায়।

অনেকে সিলেট-সুনামগঞ্জ গিয়েও সহযোগিতার হাত বাড়াচ্ছেন। কেউ কেউ দূর থেকে করছেন। আমি নিজেও কিছু করার চেষ্টা করছি। সত্যি বলতে সারা বছরই নিজের সামর্থ্য অনুযায়ি মানুষের পাশে দাড়ানোর চেষ্টা থাকে। এবারও তাই করছি।

কাজের কি খবর? এ নায়িকা বলেন, দুটি ছবির শুটিং কিছু অংশ করেছি। সামনে বাকী কাজ শুরু হবে। আর কলকাতার যে ছবির কাজ মালদ্বীপ, দুবাই ও মুম্বইতে করেছি, তার কাজও সামনে শুরু হবে। আর নতুন ছবির প্রস্তাব আসলে আসে। তবে আমি অপেক্ষা করছি।

কিসের অপেক্ষা? অধরার উত্তর- চ্যালেঞ্জিং কাজের অপেক্ষা করছি। কারণ গতানুগতিক কাজ করতে চাচ্ছি না। সে ধরনের কাজ করে ক্যারিয়ারের কোনো বেনিফিটও নেই। প্রায়ই নতুন কাজের মিটিং হচ্ছে। তবে মনের মতো না হওয়ায় কাজ করা হচ্ছে না। তবে দ্রুতই হয়তো নতুন কাজের খবর আপনাদের জানাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *