Home দেশের খবর ঢাকা নাগরপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাগরপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
83

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে শহরের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ অংশগ্রহণে কেক কাটা অনুষ্ঠিত হয় ও আলোচনা সভা শেষে এক আনন্দ র‍্যালী দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদর বাজার এলাকা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

নাগরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা দাউদুল ইসলাম দাউদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি সদস্য তারেক শামস খান হিমু, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, সম্মানিত সদস্য এটিএম আনিসুজ্জামান বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, সম্মানিত সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, মোহাম্মদ শামীম খান, সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম মূসা, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল ও সভাপতি শেখ শহীদুল ইসলাম বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম ও সদস্য ছানিয়ার হোসেন খান সহ ১২ টি ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক ও নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here