Home বিনোদন সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে: মৌসুমী

সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে: মৌসুমী

0
62

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিলেট অঞ্চলে। এই অবস্থায় বানভাসিদের পাশে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অনেক তারকা এগিয়ে এসেছেন।

এবার বন্যাদুর্গতদের সাহায্যার্থে সমাজের সচ্ছল মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।

বুধবার (২৩ জুন) ইনস্টাগ্রাম স্ট্যাটাসে এ আহবান জানালেন তিনি।

সিলেটে বন্যাদুর্গতদের কাছে ছুটে যেতে ইচ্ছে করে জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুজোগ হলে যাব, আপনারাও সবাই তাদের পাশে থাকুন।’

জায়েদ খানের কারণে মৌসুমী-ওমর সানীর সংসার ভাঙছে- ওমর সানীর এমন অভিযোগের পর থেকে একটু বেশি আড়ালে চলে গেছেন মৌসুমী। মাঝে মাঝে ইনস্টাতে স্ট্যাটাস দেয়ার মাধ্যমে মনের কথা বলার চেষ্টা করছেন তিনি।

স্ট্যাটাস পড়ে তার মানসিক অস্থিরতার ইঙ্গিত পাচ্ছেন বলে ধারণা নেটিজেন ও অনুসারীদের।

বুধবার ইনস্টাতে মৌসুমী লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়… সামনে যেটা থাকে সেটা শোরীর, আমি এখন শামুকের মতো হয় গেছি, আড়াল করে নিজকে নিয়ে আছি, এটাই সস্তি। যখন দিনের আলো দেখার সুজোগ হয়, নিজেকে বেমানান লাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here