Home বিনোদন আ. লীগের ত্রাণ নিয়ে সিলেট গেলেন নায়িকা মাহি

আ. লীগের ত্রাণ নিয়ে সিলেট গেলেন নায়িকা মাহি

0
80

ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতা করতেও হিমশিম খাচ্ছে প্রশাসন।

এমন পরিস্থিতিতে সরকার, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বহু মানুষ ব্যক্তিগত উদ্যোগে বানভাসি মানুষকে সহায়তা দিচ্ছেন। দেশের তারকারাও এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবিলায়।

বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকারসহ একটি টিম। রওনা দেওয়ার আগে মানবিক মুহূর্তটাকে ধরে রাখতে সবাই মিলে ছবিও তুলেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি ব্যানার ধরে আছেন মাহি, তার স্বামী রাকিব সরকারসহ অন্যরা।

সেই ব্যানারে লেখা-‘সিলেট বন্যার্তদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।’ ব্যানারের নিচে আরও লেখা রয়েছে ‘মোঃ রাকিব সরকার, সদস্য ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।’

মাহির স্বামী রাকিব সরকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যানারের লেখা দেখে বোঝা যাচ্ছে দলের পক্ষ থেকেই এই ত্রাণসহায়তা নিয়ে সিলেটে যাচ্ছেন তারা।

এর আগে ফেসবুক লাইভে মাহি বন্যার্তদের সাহায্য করার বিষয়ে ভক্তদের কাছে পরামর্শ চান। ফেসবুক লাইভে মাহির সঙ্গে ছিলেন স্বামী রাকিব সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here