ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। গত ২০ জুন কক্সবাজারে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হয়।
নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘দুই দিন শুটিংয়ের পরিকল্পনা নিয়ে আমরা কক্সবাজার গিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে আমাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। ফলে আরও একদিন সময় বাড়াতে হয়।’
বিজ্ঞাপচিত্রটির শুটিং হয়েছে কক্সবাজারের মেরিন ড্রাইভসহ বিভিন্ন জায়গায়। মেহজাবীন ছাড়াও এতে রয়েছেন একজন নবীন মডেল।
আদনান আরও জানান, এই বিজ্ঞাপনচিত্রটি বাংলালিংকের। আসছে ঈদ থেকে এটি প্রচারে আসবে।
