Home দেশের খবর মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ সমাবেশ

0
155

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমারের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোরশাল ছোট চৌরাস্তায় বেলতৈল ইউনিয়নের তৌহিদী জনতার ব্যানারে ও মাওলানা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রায় ৫ শতাধিক জনগণের উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলতৈল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক। বিক্ষোভ সমাবেশে বেলতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রতিবাদ মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেয় অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান।

এসময় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা সাব্বির আহমেদ, মুফতি আবু হুরায়রা, মাওলানা আব্বাস আলী, মাওলানা ওমর ফারুক, মাওলানা মোঃ আব্দুল মুন্নাফ, মাওলানা সাইদুল ইসলাম, হাফেজ মোঃ ঈসা।

বিক্ষোভ সমাবেশে প্রতিটি বক্তাই বিশ্ব মানবতার দূত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

এসময় তারা ছয় দফা দাবি জানান, নুপুর শর্মা ও নবীন কুমারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং ধর্ম অবমাননা শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here