Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

কালিয়াকৈরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

0
94

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ শহিদুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছে।

আজ দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এদুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার হরতকিচালা গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ শহিদুল ইসলাম ঐদিন দুপুরে বাড়ি থেকে চন্দ্রা যাওয়ার পথে দ্রত মহাসড়ক পাড় হওয়ার সময় পিছন থেকে আগত একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here