ছোট ও বড় পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি একাধারে নৃত্যশিল্পী এবং মডেল হিসেবেও কাজ করছেন। সমসাময়িক ইস্যুতেও বেশ সক্রিয় থাকেন এই তারকা।
ভাবনা এবার মুখ খুলেছেন মানুষের দৈহিক গড়ন নিয়ে অন্যদের নাক গলানো নিয়ে।
এই অভিনেত্রীর মতে, ‘সবার দেখতে একই রকম হওয়ার দরকার কী? কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন।’
মঙ্গলবার (২১ জুন) নিজের ফেসবুক পেজে মেকআপ ছাড়া একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এসব কথা লেখেন ভাবনা।
তিনি লেখেন, ‘মাঝে মাঝে এমন হয়, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি, কারণ আশেপাশের মানুষ, নাকটা একটু সোজা করতে হবে, ডাবল চিন ঠিক করতে হবে, আইব্রো এত নীচে নামানো, উঁচু করে ফেলতে হবে, ঠোঁট মোটা করতে হবে। আর ও কত কী, হ্যাঁ সবারই ইচ্ছা করে তাকে ভালো দেখাক, তবে মানুষের কথা শুনে না।’
এই অভিনেত্রীর ভাষ্যে, ‘জীবনে একটা জিনিসই করবেন না, সেটা হলো মানুষের কথা শোনা। আপনার পরিবার ছাড়া কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না। আমি এসবের বিপক্ষে না, তবে এই যে মানুষের কনফিডেন্স লো করে দেয়া, এটা আমার অপছন্দ।’
