নজর২৪, ঢাকা- দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার ডিসি মো. শহীদুল ইসলাম। টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়।
শহীদুল ইসলাম ২০১৯ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য মনোনীত হয়েছেন।
গত রবিবার (০১ নভেম্বর) এ তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মো. শহীদুল ইসলাম টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা জেলার ডিসি।
এছাড়া প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজবাড়ী বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন নওগা সদরের কীর্তিপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা খাতুন।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হয়েছেন মাগুরার জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি।





