নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১ টায় ইত্তেফাকুল উলামা পরিষদ নান্দাইল উপজেলা শাখা ও নান্দাইল উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিশাল বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার সকল ইসলামী সংগঠন সহ সর্বস্তরের হাজার হাজার মুসলিম তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলার পৌর শহরের অলি মাহমুদ মাদরাসার প্রাঙ্গণ হতে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এর আগে মহানবী (সাঃ) কে অবমাননাকারী ফ্রান্সের প্রেডিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে অনতিবিলম্ব মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র দ্রুত অপসারণ করে মুসলিম বিশ্বের কাছে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যতায় বক্তরা ইমানুয়েল ম্যাক্রোকে ফাঁসির দাবি জানান।
