ফ্রান্সে মহানবীকে অবমাননার প্রতিবাদে শাহজাদপুরে বিক্ষোভ মিছিলে জনতার ঢল

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে হাজার হাজার মুসলিম জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে।

 

শাহজাদপুরর থানার ঘাট মাদিনাতুল কওমিয়া মাদ্রাসার উদ্যোগে রসুল (সঃ) এর অবমানকারী ফ্রান্স সরকারের বিরুদ্ধে ও ফ্রান্সের সকল পণ্য বয়কট করার জন্য মাদ্রাসার শিক্ষ, ছাত্র ও শাহজাদপুরের সর্বস্তরের মুসলিম জনতা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলে জন সমাগম বেশি হ‌ওয়ায় পৌর শহরের প্রায় প্রতিটি প্রধান সড়ক বিক্ষোভ মিছিলের প্রান্তরে পরিনত হয়।

 

শাহজাদপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও এসে মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এসময় বিক্ষোভ কারীদের ফ্রান্সের প্রেসিডেন্ট ট্রুডোর নিন্দা, ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান, দেশ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার লেখা সহ বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার ফেস্টুন বহন করতে দেখা যায়।

 

সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে শাহজাদপুর পাইলট মডেল হাইস্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা মহানবী (সঃ) এর অবমাননার প্রতিবাদে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহবান জানানো হয়।

 

তারা বলেন, ফ্রান্স সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিনা উস্কানিতে মুসলিম সম্প্রদায়ের প্রাণের চেয়ে প্রিয় মহা মানব মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননা করে মুসলিম সম্প্রদায়কে আঘাত করেছে। তারা জানে মহানবী (সঃ) কে অবমাননা করলে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে আঘাত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *