Home বিনোদন সাহস থাকলে আমার সামনে এসে বলুন: জয়া আহসান

সাহস থাকলে আমার সামনে এসে বলুন: জয়া আহসান

0
243

তারকা ও ভক্তদের যোগাযোগ অনেক সহজ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। তারকারা যেমন খুব সহজে নিজের সিনেমার প্রচার করতে পারছেন, নানা বিষয়ে ভক্তদের কৌতূহল মেটাতে পারছেন, তেমনই ভক্তরাও পর্দার বাইরে তারকাদের জীবন সম্পর্কে জানতে পারছেন।

তবে কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম অনেক তারকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে হরহামেশাই অনেক তারকাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও নেতিবাচক মন্তব্য করেন অনুসারীরা।

গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যঙ্গ-বিদ্রূপের কারণে মানসিক অবসাদে ভোগা তারকার সংখ্যাও কম নয়। বিদ্রূপ থেকে দূরে থাকতে সেলেনা গোমেজ, হেইলি বিবারসহ অনেকেই টুইটার বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে রেখেছিলেন। অনেক তারকা আবার তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের সুযোগ বন্ধ বা সীমিত করে রাখেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের শিকার হন বাংলাদেশি তারকারাও। তাঁদের মধ্যে আছেন অভিনেত্রী জয়া আহসানও।

সম্প্রতি পশ্চিমবঙ্গে তাঁর নতুন সিনেমা ‘ঝরা পালক’-এর প্রচারে হাজির হয়েছিলেন এই বাংলাদেশি অভিনেত্রী। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৪ জুন।

সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ নিয়ে। উত্তরে বিষয়টি নিয়ে নিজের ক্ষোভের কথা জানান জয়া।

জয়া বলেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন। কিন্তু মুখোমুখি বলতে অনেক সাহস লাগে। সবার এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই।

তাঁদের বলতে চাই, যদি সাহস থাকে তো এসব আমার সামনে এসে বলুন। সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন বিষিয়ে তুলছেন? আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। কারণ, আপনি নিজেকে লুকিয়ে আমার সম্পর্কে মন্তব্য করছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here