ওমর সানী পরিবার ও জায়েদ খান ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে চলচ্চিত্র অঙ্গনে| সানীর জায়েদ খানকে চড় মারা, জায়েদ খানের পি’স্তল বের করে সানীকে হু’মকি দেওয়া, মৌসুমীর অডিও বার্তা, জায়েদের বিরুদ্ধে সানীর শিল্পী সমিতিতে মৌসুমীকে হয়রানি ও সংসার ভাঙার অভিযোগের বিষয়গুলো ছিল আলোচনা কেন্দ্রে|
তাদের একে অন্যের বিরুদ্ধে এমন অভিযোগ আর তর্ক-বিতর্কের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কী এই তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর বাজছে? তারা কী আলাদা থাকছেন?
যদিও এমন গুঞ্জনের উত্তরে ওমর সানী বলেছিলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকবেই। এটা খুবই স্বাভাবিক ইস্যু। আমরা এখনও একই ছাদের নিচে আছি। মৌসুমী আমার স্ত্রী, আমার সন্তানের মা, তাকে অসম্মান করে আমি একটি কথাও বলবো না। আমি চাই না, এই ২৭ বছরে এসে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হোক।’ তবে এবার সেই মনোমালিন্যের পালাও শেষ হলো।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওমর সানী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক টেবিলে মুখোমুখী বসে খাবার খেতে দেখা যায় এই তারকা দম্পতিকে।
ছবির ক্যাপশনে সানী লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’ সানীর পোস্টটি এরইমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ছবি আর এমন ক্যাপশনে ভক্ত-শুভাকাঙ্ক্ষিরা অনুমান করেন সানী-মৌসুমীর সম্পর্কের দূরত্ব ঘুচেছে, শুভেচ্ছা-শুভ কামনা জানান তারা।
তবে এই দূরত্ব ঘুচাতে মনে হয় মানসিকভাবে এখনও বেশ বেগ পেতে হচ্ছে মৌসুমীর। এমনটাই অনুমান করা যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে।
শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এলো চুলের একটি ছবি পোস্ট করেন মৌসুমী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারো ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’
এদিকে এর আগে বৃহস্পতিবার রাতে ওমর সানীর দেয়া পোস্টের আগে ফেসবুকে মৌসুমী নিজের তিনটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘কঠিন বাস্তবতা অতিক্রম মানে হচ্ছে স্বপ্নকে ছুঁয়ে দেওয়া।’
গত ১২ জুন জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙা ও হ’ত্যাচেষ্টার কথা উল্লেখ করে শিল্পী সমিতিতে অভিযোগ করেন ওমর সানী। ওমর সানী অভিযোগপত্রে বিষয় হিসেবে উল্লেখ করেন, ‘জায়েদ খান দ্বারা আমার সংসার ভাঙা এবং আমাকে পি’স্তল বের করে মেরে ফেলার হু’মকি প্রসঙ্গে।’
এর আগে ১০ জুন রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে অভিনেতা জায়েদ খানকে চড় মারেন বলে দাবি করেন ওমর সানী। এর পরিপ্রেক্ষিতে ওমর সানীর দিকে জায়েদ খান পি’স্তল উঁচিয়ে হু’মকি দেন বলেও অভিযোগ করেন সানী। যদিও বিষয়টি অস্বীকার করে আসছেন চিত্রনায়ক জায়েদ খান। এমনকি মৌসুমীকে বিরক্ত ও হয়রানির বিষয়টিও অস্বীকার করেছেন ‘অন্তর্জালা‘ খ্যাত নায়ক জায়েদ।
