Home দেশের খবর চট্টগ্রাম শ্রীমঙ্গলে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

শ্রীমঙ্গলে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

0
182

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটের সময় তাদেরকে শহরতলীর বিটিআরআই এলাকার রাবার বাগান এলাকা হতে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলো- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর এলাকার মনু মিয়ার ছেলে ডাকাত মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকার তায়েব মিয়ার ছেলে শাহিন মিয়া ওরফে দানা মিয়া ডাকাতকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে প্রেসব্রিফিং-এ জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী। প্রেসব্রিফিং-এ এসময় আরও উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার ও ওসি তদন্ত হুমায়ুন কবির সহ পুলিশের অন্যান্য সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here