Home আলোচিত নিরব-মিথিলার জন্য ভিডিও বার্তা দিলেন মমতাজ

নিরব-মিথিলার জন্য ভিডিও বার্তা দিলেন মমতাজ

0
94

ক্যারিয়ারে প্রথমবারের মতো একসঙ্গে সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও মডেল, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এ জুটির প্রথম সিনেমা। এর নাম ‘অমানুষ’।

আগামীকাল শুক্রবার (১৭ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমায় বনদস্যুর চরিত্রে অভিনয় করছেন নিরব। আর মিথিলাকে দেখা যাবে বিদেশফেরত বাংলাদেশির চরিত্রে।

এদিকে অনন্য মামুন পরিচালিত এ চলচ্চিত্রটি দেখার আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় গায়িকা, ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগম।

বৃহস্পতিবার (১৬ জুন) প্রকাশিত এক ভিডিও বার্তায় মমতাজ বলেন, আগামীকাল ১৭ জুন মুক্তি পাচ্ছে বাংলা ছবি ‘অমানুষ’। আমার মনে হয় সিনেমাটি অনেক ভালো হবে। চলুন আমরা সবাই হলে গিয়ে সিনেমাটি দেখি।

ভক্তদের উদ্দেশ্যে মমতাজের এমন ভিডিও বার্তায় মুগ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব। ফেসবুকে ভিডিওটি শেয়ার করে গানের কোকিল মমতাজকে ধন্যবাদ জানান নিরব।

সিনেমাটি নিয়ে নায়ক নিরব বলেন, ‘‘অমানুষ’ সিনেমাতে আমি ডাকাত চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন আনতে হয়েছে। এই সিনেমায় আমাকে দর্শক নতুন লুকে দেখবে। যা অন্য কোনো সিনেমাতে দর্শক আগে দেখেননি।’

‘অমানুষ’ সিনেমায় নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা ছাড়াও অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here