মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলকাছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেড মোঃ আকম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজওয়ার আকরাম ইবনে সাকাপি, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীম আল রাজীব প্রমূখ।
নবীনবরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
