Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

কালিয়াকৈরে হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

0
120

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে পারভেজ হোসেন (২৫) নামের যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুন) সকালে উপজেলার বক্তারপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার বক্তারপুর রেলক্রসিং থেকে ৪০০ গজ সামনে হাইটেক সিটির কাছাকাছি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত পারভেজ কালিয়াকৈর হাইটেক সিটিতে অবস্থিত একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত যুবক কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে কর্মস্থল হাইটেক সিটির দিকে যাচ্ছিল। এমন সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার লোকাল ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here