কালিয়াকৈরে ব্যাংকের এসি বিস্ফারণে দগ্ধ ৪

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি বেসরকারি ব্যাংকে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

বুধবার (৮ জুন)বিকেল ৩টার দিকে উপজেলার ইউনিয়ন ব্যাংকের মৌচাক শাখায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তারা সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, বিকেল ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ২ জন টেকনিশিয়ান এসি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ এসিটি বিস্ফোরণ ঘটে। এতে মেরামতকারী দুই টেকনিশিয়ান ও ব্যাংকের দুই কর্মকর্তা আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *