Home ফিচার মৃতের সংখ্যা সংশোধন, সীতাকুণ্ডে প্রাণহানি ৪১

মৃতের সংখ্যা সংশোধন, সীতাকুণ্ডে প্রাণহানি ৪১

0
139

চট্রগ্রাম: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে মৃতের সংখ্যা সংশোধন করে ৪১ জন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একাধিক হাসপাতালে মরদেহ থাকায় গণনায় ভুল হয়েছে। একই মরদেহ দুবার কাউন্ট হয়েছে। পরে সবগুলো মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসার পর প্রকৃত সংখ্যা ৪১ জন পাওয়া গেছে।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘আমাদের কাছে ৪১ টি মরদেহ আছে বলে রোববার থেকে জানিয়ে আসছি।’

সোমবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও তিনি একই কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমারা ৪১টি লাশ পেয়েছি। তারমধ্য গতকালই ১৮ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিচয় শনাক্ত হয়েছে ২৪ জনের। হস্তান্তর করা হয়েছে ২১টি মরদেহ। মৃতদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের।’

এদিকে আগুন লাগার ৪৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো বেশ কয়েকটি কনটেইনার দাউ দাউ করে জ্বলছে। ধোঁয়া বোরোচ্ছে বেশ কয়েকটি কনটেইনার থেকে।

সীতাকুণ্ডের ওই ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনায় রাসায়নিক পদার্থ থাকা চারটি কনটেইনার চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে বলে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here