Home দেশের খবর ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল

0
136

মো. নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

শনিবার বিকেলে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোপালপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, আরো উপস্থিত ছিলেন সংগঠ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here