লাক্সতারকা বিপাশা কবির চলচ্চিত্রে আইটেম গানকে নিয়ে গেছেন অন্য মাত্রায়। পেয়েছেন আইটেম গার্লের খ্যাতি। যদিও তিনি এখন চলচ্চিত্রে নায়িকা হয়েই কাজ করছেন।
তবে সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে বিপাশা এখন থাইল্যান্ডে ভ্রমণ করছেন। গত ২৪ মে দেশটিতে পৌঁছান তিনি। কোলাহল থেকে দূরে নীল সমুদ্র ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই এই সফর বিপাশার।
থাইল্যান্ডের তিনটি শহর ঘুরেছেন বিপাশা। এই মুহূর্তে (১ জুন দুপুরে বাংলাদেশ সময় ১ টা ৩০ মিনিটে) হুয়া হিন থেকে ব্যাংককে ফিরছেন তিনি। ফেরার পথে কথা বললেন সংবাদমাধ্যমের সঙ্গে।
বিপাশা বললেন, এবারের সফরটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছিল বলতে পারেন। কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম। এখানে এসে প্রাণ ভরে নিশ্বাস ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। নতুন কাজের জন্য এনার্জি সঞ্জয় করলাম। পাতায়াতে খুব ভালো সময় কাটিয়েছি আমি। যতোগুলো দেশ ঘুরেছি তার মধ্যে থাইল্যান্ড খুব প্রিয়।
জন্মদিনের পর দিনই থাইল্যান্ডে উড়াল দিয়েছিলেন বিপাশা। তার এই লম্বা সফর শেষ হবে আগামী ৪ জুন। ওইদিন দেশে ফিরবেন ঢালিউডের এই গ্লামার কন্যা।
বিপাসা বললেন, দেশে ফিরেই নতুন প্রোজেক্টের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। ওয়েব সিরিজে কাজের কথা চূড়ান্ত রয়েছে। গল্প ও চরিত্র ভালো লেগেছে। এখন থেকে চলচ্চিত্রের বাইরে ভালো গল্প পেলে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করবো।
