‘আমার সমস্ত হৃদয় দিয়ে আমি চাই তোমার সুখে ভরা একটি দিন এবং সামনে একটি আনন্দময় বছর। শুভ জন্মদিন তমা মির্জা।’ নায়িকার নামের পাশে দিলেন লাভ ইমো।
সঙ্গে ছিল তমার সঙ্গে কেক কাটার একটি ভিডিও। যেটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন নির্মাতা রায়হান রাফি।
সেখানে দেখা যায়, কেক কাটা শেষে তমা মির্জা ও নির্মাতা রায়হান রাফি একে অপরকে জড়িয়ে ধরছেন।
আজ ১ জুন তমার জন্মদিনের প্রথম প্রহরের ওই মুহূর্তের ভিডিও নিজের ওয়ালে শেয়ার করেছেন নায়িকা। তিনি লিখেছেন, ধন্যবাদ রায়হান রাফি। তুমি দিয়ে জন্মদিন সেলিব্রেশন শুরু …. আর এখন চলছে চলবে …..।
বেশ কয়েক মাস ধরেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার সঙ্গে রায়হান রাফির প্রেমের গুঞ্জন চাউর রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। তবে তারা বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীকে ২০১৯ সালের ৭ মে বিয়ে করেন তমা মির্জা। দীর্ঘদিন সম্পর্কে টানাপোড়েন চলার পর গেল বছরের ডিসেম্বরে ডিভোর্সের আনুষ্ঠানিক ঘোষণা দেন।





