স্বামীর হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে চাই: সানাই

সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করে বিভিন্ন সময় সমালোচিত হওয়া অভিনেত্রী সানাই বিয়ের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বামীর হাত সারা জীবনের জন্য ধরে রাখতে চেয়েছেন।

‘আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরলো। আমি সেই হাতটা সারাজীবনের জন্য ধরে রাখতে চাই।’ আজ এক স্ট্যাটাসে লিখেছেন সানাই।

সমালোচিত এই অভিনেত্রী গত এক বছর ধরে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন। অনুতপ্ত সানাই হয়তো তার স্ট্যাটাসে বুঝাতে চেয়েছেন তার অতীত কর্মকাণ্ড ঠিক ছিলো না। তার কর্মকাণ্ড জেনেও তাকে বিয়ে করায় স্বামীর হাত সারাজীবন ধরে রাখতে চান তিনি।

সানাই তার স্ট্যাটাসে তাদের জন্য দোয়া চেয়েছেন এবং তাড়াতাড়ি ওমরাহ করার ইচ্ছে প্রকাশ করেছেন।

গত শুক্রবার (২৭ মে) গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। খানিকটা গোপনেই বিয়ে করেন তিনি। নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে করেন এ অভিনেত্রী। তার বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

এর আগে, ২০১৯ সালে সানাই সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে খবর প্রকাশ হয়েছিল। সে সময় একটি সংবাদমাধ্যমকে আলোচিত এই মডেল নিজেই খবরের সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। আমাদের বাগদান হয়ে গেছে। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য। তারপর সে বিয়ে নিয়ে তেমন কিছু আর শোনা যায়নি।

অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেননি সানাই। আলোচিত হওয়ার বদলে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সমালোচিতই হয়েছেন অনেক বেশি। গত বছর অভিনয় ছেড়ে আল্লাহর পথে বাকি জীবন কাটানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। তারপর থেকেই হিজাব পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হতে দেখা যেত তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *