সাংবাদিকতা নিয়ে আমার এক ধরনের আগ্রহ রয়েছে: বাপ্পী

‘সাংবাদিকতার ছাত্র হিসেবে এই আয়োজন আমার কাছে গর্বের। বসুন্ধরার এমন একটি উদ্যোগকে স্বাগত জানাতেই হয়। ’ কথাগুলো বলছিলেন অভিনেতা বাপ্পী চৌধুরী।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১-এর অনুষ্ঠানস্থলে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বাপ্পী বলেন, ‘সারা দেশ থেকে তৃণমূল পর্যায় থেকে অনেক সাংবাদিক এসেছেন। এখানে এসে এই আয়োজন দেখে ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত হবে, আমি এটাই চাই। ‘

এই অভিনেতা আরো বলেন, ‘আমি সাংবাদিকতায় পড়াশোনা করেছি। স্বাভাবিকভাবেই সাংবাদিকতা নিয়ে আমার এক ধরনের আগ্রহ রয়েছে। এখানে এসে মনে হচ্ছে যেন আমিও এই স্বীকৃতির অংশীদার। ‘

দেশের গণমাধ্যমে গত বছর প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন বিচার-বিশ্লেষণ করে পাঁচটি ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কৃত করা হয়েছে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা প্রসারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিককে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *