মালয়েশিয়া ঘুরতে গিয়ে জটিলতায় প্রভা!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি মালয়েশিয়া গিয়েছেন। সেখানেই গিয়ে তাকে পড়তে হয়েছে জটিলতায়। তবে এটা বাস্তবে নয়।

‘কাউন্টডাউন’ নামের ধারাবাহিকে এমন দৃশ্য দেখা যাবে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটি আগামী ৩১ মে থেকে আরটিভিতে প্রচার করা হবে।

শাহ্ মো. নাঈমূল করিমের রচনায় নাটকে আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, ঊর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ।

ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে সকাল আহমেদ জানান, ১১ জন বন্ধুর গল্প দিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য।

নির্মাতা বলেন, ‘১১ জন বন্ধু আনন্দ নিয়ে ঢাকা থেকে মালয়েশিয়া বেড়াতে গিয়ে নানা জটিলতায় জড়িয়ে পড়ে। বন্ধুত্ব থেকে প্রেম হয়, আবার একটা পর্যায়ে ঘটে খু’নের মতো ঘটনাও। মানে গল্পটিতে বন্ধুত্ব, প্রেম, থ্রিলার, সবই থাকছে। পুরো কাজটির শুটিং করেছি মালয়েশিয়ায়। ফলে গল্পের পাশাপাশি নাটকটির মাধ্যমে মালয়েশিয়ার সৌন্দর্য-সংস্কৃতি-স্থাপনার স্বাদও পাবেন দর্শকরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *