Home আলোচিত রেগে গেলে নিজের ফোন ভেঙে ফেলি: কর্ণিয়া

রেগে গেলে নিজের ফোন ভেঙে ফেলি: কর্ণিয়া

0
130

যার শুধু কণ্ঠে নয়, হাসিতেও মুগ্ধতা ছড়ায়; তিনি জাকিয়া সুলতানা কর্ণিয়া। সময়ের সঙ্গে সঙ্গে নিত্য নতুন গানে দর্শকদের মাতাচ্ছেন। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাসী বলে গানের সংখ্যা একটু কম। তবে সেটা একেবারেই কম নয়, হাতে রয়েছে বেশ কিছু নতুন গান। দর্শকদের হৃদয় ছুঁতে তার কণ্ঠের সুরই যথেষ্ট। সম্প্রতি এক জাতীয় দৈনিকের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই কণ্ঠশিল্পী।

প্রশ্ন: মানবশূন্য, প্রযুক্তি ও খাবারবিহীন জঙ্গলে আপনি একা, কী করবেন?

কর্ণিয়া: কি আর করার, ওখানে ধেই ধেই করে নাচবো।

প্রশ্ন: গানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন…

কর্ণিয়া: গৃহিনী হওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না।

প্রশ্ন: আপনাকে বোকা বানানো মূল মন্ত্র কী?

কর্ণিয়া: আমাকে বোকা বানানো সহজ না। যে বানাতে আসে সেই বোকা হয় যায়।

প্রশ্ন: আপনার রেগে যাওয়ার কারণ কী?

কর্ণিয়া: মনের মতো কিছু না হলেই আমি রেগে যাই।

প্রশ্ন: খুব রাগ হলে কী করেন?

কর্ণিয়া: নিজের ফোন ভেঙে ফেলি। পছন্দের বেশির ভাগ ফোনই ভাঙা হয়েছে। আর সে কারণে আমার হাতে এক ফোন বেশিদিন টেকে না।

প্রশ্ন: আর মন জয় করার মূল মন্ত্র?

কর্ণিয়া: খুব ছোটখাটো ভালো কাজ করলেই আমার মন জয় করা যায়।

প্রশ্ন: কাকে জন্মদিন বা আপনার বিশেষ অনুষ্ঠানে দাওয়াত দেবেন না?

কর্ণিয়া: আমার আয়োজনগুলো ঘরোয়াভাবে হয়ে থাকে। তাই দূরের লোকদের দাওয়াত খুব একটা দেওয়া হয় না।

প্রশ্ন: রাতে একা একা গাড়ি চালাচ্ছেন। নির্জন জায়গায় হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল। তখন…

কর্ণিয়া: অনেক ভয় পাবো। গাড়ি ছেড়ে আলোর দিকে দৌড়াবো।

প্রশ্ন: একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কী করবেন?

কর্ণিয়া: গুরুত্বপূর্ণ স্থানেগুলোতে অভিযোগ বক্স বসাবো। এরপর সাধারণ মানুষের অভিযোগগুলো সমাধানের জন্য কাজ করব।

প্রশ্ন: মন্ত্রিত্ব দিতে চাইলে আপনি কোন বিষয়ক মন্ত্রী হবেন?

কর্ণিয়া: সাংস্কৃতিক মন্ত্রী হবো।

প্রশ্ন: ভূতের ভয় আছে এমন স্থানে রাত্রীযাপন। তখন…

কর্ণিয়া: আমি ভূত অনেক ভয় পাই। সারা রাত আল্লাহ, আল্লাহ ও বিভিন্ন সুরা পড়ে কাটাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here