Home বিনোদন ‘অমানুষ’ নিয়ে পর্দায় আসছেন নিরব-মিথিলা

‘অমানুষ’ নিয়ে পর্দায় আসছেন নিরব-মিথিলা

0
120

প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নিরব-মিথিলা অভিনীত সিনেমা ‘অমানুষ’। এ সিনেমার মাধ্যমে দেশের সিনেমায় প্রথমবার নাম লেখান অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা।

অভিনেতা নিরব জানান, সিনেমাটি ১৭ জুন মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে।

অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে এক দুর্ধর্ষ বনদস্যুর চরিত্রে অভিনয় করেছেন নিরব। তার চরিত্রের নাম ওসমান। আর মিথিলার চরিত্রের নাম নুদরাত।

নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও প্রমুখ।

সিনেমায় প্রথম জুটি হলেও নিরব-মিথিলার বন্ধুত্ব এক যুগের বেশি। এর আগে তারা ২০০৫ সালে অমিতাভ রেজার নির্দেশনায় একটেল মোবাইল ফোনের বিজ্ঞাপনচিত্রে প্রথমবার একসঙ্গে কাজ করেন।

পরের বছর তারিক আনাম খানের পরিচালনায় রুচির একটি পণ্যের বিজ্ঞাপনে তাদের দেখা যায়। এরপর বিভিন্ন ফটোশুটে দেখা গেলেও এক যুগ পর ভিউজুয়ালে ফের তারা একসঙ্গে কাজ করেছেন। এবার তাদের রসায়ন দেখা যাবে বড় পর্দায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here