Home বিনোদন ভালো থাকতে হবে, কারণ জীবন একটাই: শ্রাবন্তী

ভালো থাকতে হবে, কারণ জীবন একটাই: শ্রাবন্তী

0
209

টালিউড কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নানা বিষয়ে তিনি সবসময় আলোচনায় থাকেন। এই লাস্যময়ী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই।

একের পর এক বিয়ে, বিচ্ছেদ, এরপর আবার নতুন প্রেম কিংবা সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিও পোস্টকরা; ইত্যাদি নানান বিষয়ে প্রতিনিয়ত সমালোচিত হন তিনি।

এসব সমালোচনা, ট্রোল শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে কি প্রভাব ফেলে? জবাব দিয়েছেন অভিনেত্রী।

শ্রাবন্তী বলেন, ‘এগুলোকে একেবারেই পাত্তা দিই না। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাইকে নিয়েই মানুষ আজকাল ট্রোল-সমালোচনা করছে। সেখানে দাঁড়িয়ে আমাদের মতো তারকারা তো নগন্য! আমাদের নিয়ে ট্রোল-মিম করে যদি কারও ভিউয়ার্স বাড়ে, কিংবা উপরি রোজগার করে সংসার চালাতে পারেন, তাহলে কোনোভাবে হয়তো আমরা তাদের সাহায্য করছি।’

কীভাবে এসব ট্রোল-বিতর্ক এড়িয়ে ইতিবাচক ভাবনায় থাকেন শ্রাবন্তী?

জবাবে তিনি বলেন, ‘যেখানেই নেগেটিভ কিছু দেখি, দূরে থাকি। ভাল থাকতে হবে। কারণ, জীবন একটাই। এই অতিমারী আমাদের অনেক কিছু শিখিয়েছে। দেখিয়েছে যে, জীবন কতটা অনিশ্চিত। আমি বিশ্বাস করি- বর্তমানে বাঁচা আর ভবিষ্যতটাকে সুরক্ষিত করার মন্ত্রে। সবটাই যার যার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। জীবনটাকে উপভোগ করা উচিত সবারই। মনের স্বাস্থ্যর খেয়াল রাখাটাও জরুরি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here