এবার সিয়ামের নায়িকা হচ্ছেন স্নিগ্ধা

গেল বছরের অক্টোবরে ‘রাস্তা’ শিরোনামে নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছিল একসময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

সেই ঘোষণায় জানানো হয়েছিল, এই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়িকা, জানুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। সেই জানুয়ারি গড়িয়ে এখন মে।

সিনেমাটির নতুন খবর হচ্ছে, আগামী মাস থেকে সিনেমাটির শুট শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমায় সিয়াম আহমেদের নায়িকা হচ্ছেন স্নিগ্ধা চৌধুরী।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা স্নিগ্ধা বর্তমানে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

এ প্রসঙ্গে স্নিগ্ধা চৌধুরী বলেন, প্রথমত জাজ মাল্টিমিডিয়া মিডিয়া দ্বিতীয়ত রায়হান রাফি এবং সিয়াম। যে মূহুর্তে বাংলা সিনেমার উন্নয়ন হচ্ছে সেই মূহুর্তে আমার জন্য এমন একটি সুযোগ সত্যি আশীর্বাদ। আশা করি আপনারা সবাই সাপোর্ট করলে। আমি ইন্ডাস্ট্রিতে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব সবসময়। সবাই আমার জন্য দোয়া করবেন, যেনো ভালো ভালো কাজ উপহার দিতে পারি।

এই প্রসঙ্গে মন্তব্য জানতে জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যাইনি। তবে সবশেষ ‘শান’ সিনেমার বিশেষ প্রদর্শনীর দিন আব্দুল আজিজের সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন এই স্নিগ্ধা চৌধুরী।

তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় নায়ক সিয়াম আহমেদ পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *