মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রিকলেজ হল রুমে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোকলেছার রহমান টুকুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুষভান্ডার মহিলা ডিগ্রিকলেজর অধ্যক্ষ মাহাবুবুর রহমান, ন্যাশনাল পিপুলস পাটি এনপিপি’র লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম মুন্সি। রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিনিয়র সহসভাপতি মসিউর রহমান তরু, হাসমত উল্ল্যাহ, জেসমুুল হোসেইন শুভ, শাহিনুর ইসলাম শাহিন, ওসমান গনি, ফারুক হোসেনসহ উক্ত ক্লাবের সকল সদস্যবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি তুষভান্ডার ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ বলেন, রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দদের নিরপেক্ষ থেকে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকেই স্বোচ্চার হয়ে কাজ করতে হবে।
মোঃ শরিফুল ইসলাম মুন্সি তার বক্তব্যে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড কার্যকর করার আইন পাশ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউটিউবে বিভিন্ন ধরনের পর্ণ ভিডিও বন্ধ করতে হবে। উক্ত ভিডিও গুলি দেখে উঠতি বয়সের ছেলেমেয়েরা খারাপ হয়ে যাচ্ছে।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোকলেছার রহমান টুকু বলেন, সাংবাদকতা একটি মহান পেশা, এ পেশায় কোন দল নেই, কোন রাজনীতি নেই। এ পেশায় নিরপেক্ষ থেকে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকেই স্বোচ্চার হতে হবে।
