প্রতিদিনই রেড কার্পেট আলোকিত করছেন বিশ্বের নানা প্রান্তের তারকারা। সেই ভিড়ে এবার ছিলেন বাংলাদেশের তারকারাও। উৎসবের চতুর্থ দিনে রেড কার্পেটে হেঁটেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।
বাংলাদেশ সময় রাত ১১টার দিকে রেড কার্পেটের আয়োজনে উপস্থিত হতে দেখা যায় এই তারকাকে। এর আগে উৎসবের তৃতীয় দিন বৃহস্পতিবার (১৯ মে) বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার প্রিমিয়ারে অংশ নেন তিনি।
এই সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে রূপ দিয়েছেন এই অভিনেতা। এর পরদিন সন্ধ্যায় কানের রেড কার্পেটে যোগ দেন তিনি। এই সময় ক্যামেরার ঝলক ছিল তার দিকেই। তার পরনে ছিল সাদা রঙের ব্লেজার ও কালো প্যান্ট।
সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
