কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ৬টি দোকান সম্পূর্ণ পড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বড়ইবাড়ী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে উপজেলার বড়ইবাড়ী বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা আধাঘন্টা প্রানান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় আগুনের লেলিহান শিখায় একটি হার্ডওয়্যার দোকান, একটি ফার্মেসী, একটি হোটেল, একটি মুদি দোকান, একটি খাবার হোটেল ও
একটি সেলুন মালামালসহ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায় বলে বাজারের ব্যবসায়ীরা জানান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *