কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেরার চন্দ্রা এলাকায় নুরুল গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সাভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আ‌নে ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নুর গ্ররুপের রায়ান নীট ওয়‌্যার লি‌মি‌টেড কারখানার ফে‌ব্রিক্স এর গুদা‌মে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

কারখানার শ্রমিক ও ফায়ার সা‌র্ভিস কর্মীরা জানায়, উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্ররুপের ওই পোশাক তৈরি কারখানার ৫ম তলায় ফে‌ব্র্রিক্সরের গুদা‌মে আগুন লাগে।

মুহুর্তেই পু‌রো ফ্লোরে আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। প্রথ‌মে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।

প‌রে সাভার ই‌পি‌জেট ফায়ার সার্ভিসের আরো ৩টি ইউনিট কর্মীরা আগুন নিভাতে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সা‌র্ভি‌সের ৫ টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা‌তে পারেনি ফায়ারসার্ভিস ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়‌নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *