বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। সিনেমায় এখন কাজ না করলেও তাকে নিয়মিত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
নতুন খবর হচ্ছে এই নায়িকা এবার চলচ্চিত্রে সরব হচ্ছেন ভিন্ন পরিচয়ে। সিনেমা প্রযোজনার পর এবার নাম লেখাতে যাচ্ছেন পরিচালনায়। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। শিগগিরই সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান অঞ্জনা।
এ প্রসঙ্গে অঞ্জনা বলেন, ‘সবাই আমাকে অনুরোধ করছে চলচ্চিত্র পরিচালনায় আসার জন্য। সব কিছু বিবেচনা করে আমিও ভাবছি অঞ্জনা ফিল্মস থেকে সিনেমা পরিচালনা করার কথা। বর্তমানে গল্প রেডি হচ্ছে। এরপর অনুদানের জন্য জমা দেব। অনেকেই অনুদান পেয়েছে। আমারও পাওয়া উচিত। আশাবাদী আমিও পাবে।’
‘যেহেতু আমি প্রথমবার পরিচালনায় আসছি তাই গাইড হিসেবে আমার একজন অভিভাবক থাকবেন। অনুদান না পেলে নিজ অর্থায়নে সিনেমাটি নির্মাণ করবো।’ বলেন এই চিত্রনায়িকা।
চলচ্চিত্রে কাজ না করলেও এ অঙ্গনের মানুষের পাশে বরাবরই অঞ্জনাকে দেখা গেছে। নেতৃত্বে আছেন শিল্পী সমিতির।
