এবার নতুন মিশনে নামছেন ইলিয়াস কাঞ্চন

সিনেমায় নায়ক আর রাজপথে ‘নিরাপদ চড়ক চাই’ আন্দোলনের নেতা হিসেবে অনেক চমক দেখিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনী মাঠেও লড়াকু-জাত চেনালেন নিজের।

এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। যোগ দিচ্ছেন একটি ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠানে! বিষয়টি চাকরির মতো হলেও সংশ্লিষ্টরা দাবি করছেন ‘উদ্যোক্তা পরিচালক’!

ভিসতা ইলেকট্রনিক্স-এর পরিচালক উদয় হাকিম জানান, ‘ইলিয়াস কাঞ্চন এবার উদ্যোক্তা হিসেবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসেবে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে যোগ দিচ্ছেন।’

এ উপলক্ষে ভিসতার পক্ষ থেকে গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করা হয়েছে। যেখানে হাজির থাকবেন ইলিয়াস কাঞ্চনসহ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটির কর্তারা। ১৭ মে বিকালে ঢাকার একটি অভিজাত হোটেলে এই আনুষ্ঠানিকতা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *