এবার প্রভার স্বামীর চরিত্রে মোশাররফ করিম

ওটিটি প্লাটফর্ম ‘সিনেবাজ’ এ উন্মোচিত হল ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ১ ঘণ্টার নাটক ‘সেইম সেইম’। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সাদিয়া জাহান প্রভা।

শুক্রবার দুপুর ৩টা থেকে সিনেবাজ অ্যাপে নাটকটি দেখা যাচ্ছে। স্পিড নিবেদিত আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ‘সেইম সেইম’ নাটকে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, পাভেল প্রমুখ।

নাটকের গল্পে মোশাররফ করিমকে দেখা যাবে একজন ঘর জামাইয়ের চরিত্রে। তার স্ত্রীর চরিত্রে প্রভা এবং শাশুরির চরিত্রে চিত্রলেখা। ঘর জামাই হওয়ায় বাধ্য হয়ে রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব খুটিনাটি কাজগুলোও তাকে করতে হয়। মজার ঘটনা যেমন ঘটে, তেমনি ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা! সেই ঘটনা মোড় নেয় অন্যদিকে!

‘সেইম সেইম’ নাটকটি দেখার আহ্বান জানিয়ে নির্মাতা বলেন, গুগল প্লে স্টোর থেকে Cinebaz অ্যাপটি ডাউনলোড করে উপভোগ করুন। ভালো মন্দ যাই হোক, প্রতিক্রিয়া জানাতেও আহ্বান জানান নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *