Home বিনোদন নতুন রেকর্ড গড়লেন তৌহিদ আফ্রিদি

নতুন রেকর্ড গড়লেন তৌহিদ আফ্রিদি

0
108

দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। ২০১৭ সালে গুগল ট্রেন্ডিংয়ে তার নাম দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। সে বছর গুগল ট্রেন্ডিংয়ে বাংলাদেশের তালিকায় সবচেয়ে বেশি খোঁজ করাদের মধ্যে আফ্রিদি ছিলেন সর্বকনিষ্ঠ।

বিশেষত ভ্লগ করে তিনি নিজেকে ব্যাপক পরিসরে জনপ্রিয় করে তুলেছেন। পাশাপাশি টিভি অনুষ্ঠানও করেছেন। তবে তার আসল দুনিয়া ইউটিউব।

এই অন্তর্জালেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন আফ্রিদি। তার ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ! দেশের একক ইউটিউবার হিসেবে তিনিই প্রথম এই অনন্য অর্জন নিজের করে নিয়েছেন। ফলে নিজেকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন এই তরুণ তুর্কি।

৫ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত তৌহিদ আফ্রিদি। তিনি বললেন, ‘জীবনে অনেক বাধা, অনেক সংকট পেরিয়ে আজ সফলতার খানিকটা অংশ ছুঁতে পেরেছি, আল্লাহর পরে বাবা-মা এবং আমার শুভাকাঙ্ক্ষীদের কারণে। আমার দায়িত্ব এখনও শেষ হয়নি। জীবনে অনেক লক্ষ্য আছে জনগণের কল্যাণের জন্য। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে এটি আমার একমাত্র কামনা।’

তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেছেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। এ পর্যন্ত চ্যানেলটির ভিডিওগুলোর ভিউ হয়েছে ৪৫ কোটির বেশি। বলাই বাহুল্য, সাবস্ক্রাইবার ও ভিউ বিবেচনায় তিনি দেশের সবচেয়ে সফল একক ইউটিউবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here