কয়েদির পোশাকে মিন্নির ‘ছবি’ ভাইরাল

নজর২৪ ডেস্ক- বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মিন্নিকে কড়া নিরাপত্তায় বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

 

এদিকে কারাগারে কয়েদির পোশাক পড়া মিন্নির একটি ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে ভিন্ন রূপে দেখা যায় মিন্নিকে।

 

ছবিতে দেখা যায়, একটি কক্ষে কয়েদির সাদা শাড়ি পড়ে বেঞ্চের উপর বসে আছেন মিন্নি। তার চেহারায় ক্লান্তির ছাপ লক্ষ্য করা গেছে। এদিকে কয়েদির পোশাক পড়া মিন্নির ছবিটি নিয়ে বিভিন্ন মাধ্যমে ব্যপক তোলপাড় শুরু হয়েছে।

 

এর আগে বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন বলেন, ‘বরগুনা জেলা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী বন্দিদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ পুরুষ বন্দি এখনও বরগুনা জেলা কারাগারে আছে।’

 

গত ৩০ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের মৃত‌্যুদণ্ড দেওয়া হয়। বেকসুর খালাস দেওয়া হয় অপর চার আসামিকে। রায়ের পর থেকেই বরগুনা জেলা কারাগারের নারী কনডেম সেলে বন্দি ছিলেন মিন্নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *