Home জাতীয় কুমিল্লার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: তথ্যমন্ত্রী

কুমিল্লার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: তথ্যমন্ত্রী

0
183

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লার ঘটনায় একটি প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে। তরমুজ ছোড়ার বিপরীতে এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ যে গুলি ছুড়েছে তাতে কার নির্দেশ ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১০ মে) বিকালে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রেদওয়ান আহমেদের গুলি ছোড়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের শীর্ষ নেতাদের হাত আছে কিনা তা তদন্তে বেড়িয়ে আসবে। আইনের আওতায় নেয়া হবে দোষীদের।

টিআইবি’র বিবৃতি নিয়ে তীব্র সমালোচনা করেন মন্ত্রী। বলেন, ঘটনার সত্যতা যাচাই না করে এই সংস্থাটি কথায় কথায় যেমন বিবৃতি দেয় তেমনি বিএনপি নেতা রুহুল কবীর রিজভীও বিবৃতি দেন। রেলওয়ের টিকিট বিক্রির ঘটনাকে রঙ মেখে সং সাজিয়ে অপপ্রচার চালানো হয়েছে। এতে দেশের মানুষ বিব্রত হয়েছেন।

পরে স্থানীয় টাউন হল অডিটরিয়ামে মন্ত্রী মহানগর কোতোয়ালী থানা আওয়ামী লীগের প্রথম কমিটি গঠন সম্মেলনে যোগ দেন।

এসময় সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, কেন্দ্রিয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সংসদ সদস্য আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমার সফি, সাধারণ সম্পাদ তুষার কান্তি মন্ডলসহ স্থানীয় জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here