কাউন্সিলর বাবার পর এবার আইনজীবী ছেলে করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল মীর হোসেন মীরুর পর এবার নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন তার ছেলে মানবিক তরুণ আইনজীবী তাসিম হাসান বাঁধন।

 

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁধন নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে। এসময় দল মত নির্বিশেষে তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করেছেন।

 

উল্লেখ্য, হাজী মীর হোসেন মীরুর ছেলে তাসিম হাসান বাঁধন দেশে করোনাভাইরাসের মোকাবিলায় শুরু থেকেই ব্যক্তিগত এবং সরকারি উদ্যোগে এলাকাবাসীর মধ্যে নিজে স্ব-শরীরে থেকে ত্রাণ কার্যক্রম ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজে সরাসরি অংশগ্রহণ করেছেন৷

 

তাছাড়া নিজ অর্থায়নের মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করেছেন। একই সঙ্গে দুর্গম এলাকায় নিজের কাঁধে খাবারের বস্তা বইয়ে নিয়ে গিয়েছেন যা তরুন প্রজন্মের জন্য মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *