Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে জেলেদের জালে ধরা পড়লো ঘ‌ড়িয়াল

টাঙ্গাইলে জেলেদের জালে ধরা পড়লো ঘ‌ড়িয়াল

0
101

অ‌ভি‌জিৎ ঘোষ, টাঙ্গাইল: টাঙ্গাইলে যমুনা নদীতে মাছ ধর‌তে গি‌য়ে জেলেদের জালে বিলুপ্ত প্রায় ঘ‌ড়িয়াল ধরা পড়েছে। ধরা পড়া ঘ‌ড়িয়াল‌টি লম্বায় প্রায় চার ফু‌টের উপর। ত‌বে স্থানীয় এটা কু‌মির ব‌লে ধারণা কর‌ছে।

 

শুক্রবার (৩০ অ‌ক্টোবর) সদর উপজেলার হুগড়া ইউনিয়নের নরসিংহপুর এলাকার যমুনা নদী‌তে এই ঘ‌ড়িয়াল ধরা প‌ড়ে।

 

জানা গে‌ছে, ঘড়িয়াল হলো বিরল প্রজাতির মিঠাজলের কুমির বর্গের সরীসৃপ। এরা লম্বা তুণ্ড-যুক্ত জলচর। এক সময় ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মিয়ানমার আর ভুটানে দেখা যেতো এদের। কিন্তু কা‌লের বির্বত‌নে এই প্রাণী‌টি বিলুপ্ত প্রায়।

 

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা জানান, চার ফিটের মতো লম্বা ঘ‌রিয়াল‌টি দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে। এর আ‌গে যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ওই ঘ‌ড়িয়াল‌টি ধরা পড়ে।

 

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রাণী‌টি‌কে যমুনা নদী‌তে অবমুক্ত করতে বলা হয়েছে।

 

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক জানান, প্রাণী‌টি ধরা পড়ার বিষয়টি জানা নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here