এ বছর এইচএসসি পরীক্ষা হবে ৪৫-৫৫ নম্বরে, সময় ২ ঘণ্টা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময় ও নম্বর কমেছে। স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টা। এবার করোনার কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে নম্বর ও সময় কমিয়ে পরীক্ষা নেওয়া হবে।

রোববার (৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। এবার পরীক্ষা হবে ২ ঘণ্টা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের জন্য সময় ২০ মিনিট। মোট ২ ঘণ্টা। আর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

তবে নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।

এ বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২২ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *