Home বিনোদন চেরি ফুলের সামনে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন শাকিব খান

চেরি ফুলের সামনে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন শাকিব খান

0
244

চেরিকে বলা হয় স্বর্গীয় ফুল। এমন অপরূপ সৌন্দর্য মিশে আছে ফুলটিতে, যা ফুটলে প্রকৃতি অনেক বেশি মুগ্ধকর হয়ে ওঠে। সেই চেরি ফুলের সামনে দাঁড়িয়েই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব। দেশ ছেড়ে সুদূর নিউইয়র্কে উদযাপন করছেন ঈদুল ফিতর। ভোলেননি ভক্তদেরও। তাই সেখান থেকে ছবি-ভিডিওর মাধ্যমে ভালোবাসা, শুভেচ্ছা পাঠিয়েছেন।

মঙ্গলবার (৩ মে) ঈদের দিন নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেছেন শাকিব। সেখানে তাকে সাদা ট্রাউজার ও হুডি পরিহিত অবস্থায় দেখা গেছে। একটি অপূর্ব চেরি ফুল গাছের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

হাস্যোজ্বল ছবিগুলোর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ আজ এবং প্রতিদিন আপনার ও আপনার পরিবারের প্রতি সদয় হোন। আপনাদের সবাইকে ভালোবাসি।’

উল্লেখ্য, বাংলাদেশে ঈদ মানেই শাকিব খানের নতুন সিনেমা। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘বিদ্রোহী’ ও ‘গলুই’। প্রথমটি নির্মাণ করেছেন শাহীন সুমন, অন্যটি এস এ হক অলিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here