ঈদের সকালে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, চার স্থানে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডও করা হয়েছে।

ঢাকায় একটু পরে বৃষ্টি শুরু হবে জানিয়ে এ আবহাওয়াবিদ আরও বলেন, এই মুহূর্তে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লায় বৃষ্টি হচ্ছে। পাশাপাশি ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী জেলায় বৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, ‘আজ সারাদেশেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দুপুর ১২টার পর খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালীর দিকে বৃষ্টি হবে। তবে ভোর থেকে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বৃষ্টি হচ্ছে। আর এখনকার বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে।

এদিকে ঈদুল ফিতরের দিন সকালে রাজধানীর বেশ কিছু এলাকায় এক পশলা বৃষ্টির দেখা মিলেছে। সকালে ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা যখন প্রস্তুতি নিচ্ছেন তখন হঠাৎই ঢাকার বুকে যেন আকাশ ভেঙে পড়ে। কোথাওবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *