শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশে ঈদ উদযাপন হবে মঙ্গলবার। করোনা মহামারির রক্তচক্ষু কাটিয়ে ঈদ উদযাপনে এরই মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে সারা দেশ।
গত দুই বছর করোনার কারণে দেশে ঈদ এলেও তাতে উৎসবের আমেজ তেমনটা দেখা যায়নি। তবে করোনা নিয়ন্ত্রণের পর এবার বেশ উদ্দীপনা নিয়ে ঈদ উদযাপন হবে বলে আশা করা যাচ্ছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
